Apan Desh | আপন দেশ

গুলিস্তানে জুতার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৪, ২ মে ২০২৬

আপডেট: ১৮:২৯, ২ মে ২০২৬

গুলিস্তানে জুতার গোডাউনে আগুন

ছবি: আপন দেশ

রাজধানীর গুলিস্তানে একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। 

শনিবার (০২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিস্তানের ফুলবাড়ি বিআরটিএ’র পাশের একটি জুতার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, বিআরটিএ’র পাশের একটি পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় এ আগুন লেগেছে। সেখানে জুতার গোডাউন রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেদ বিন খালেদ জানান, বিকেল ৫টা ২৭ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়