Apan Desh | আপন দেশ

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২০, ২ মে ২০২৬

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : আপন দেশ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন একটি সমাজ তৈরি করেছে যেখানে নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনার সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। সরকারের ভেতরে যত গভীরে যাচ্ছি, ততই উদ্বেগ বাড়ছে। চারদিকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি। তদবির ছাড়া যেন কিছুই হচ্ছে না। যা গত ১৫ বছরে তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    
শনিবার (০২ মে) জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এ তথ্য জানান। রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হয়।

সংবিধান সংস্কার পরিষদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি বলে জানিয়েছেন মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের প্রতিটি ধাপে আমরা অংশ নিয়েছি। কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছি, তবুও স্বাক্ষর করেছি। কিন্তু এখন বলা হচ্ছে সবই বাস্তবায়ন করতে হবে, এটা ঠিক নয়। 

আরও পড়ুন<<>>থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

উচ্চকক্ষে পিআর পদ্ধতি এবং সংবিধান সংস্কার পরিষদ- এ দুই বিষয়েই আমরা একমত হইনি। সব সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া উচিত।

সংস্কার প্রসঙ্গে তিনি জানান, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। কিন্তু সংস্কারের নামে অন্য রাজনৈতিক শক্তি, বিশেষ করে জামায়াত যে আন্দোলন করছে, এর উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ প্রমুখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়