ছবি: সংগৃহীত
চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৫ ওভারও খেলতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪.২ ওভারে ১০২ রানেই অলআউট টাইগাররা। এ ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে ১-০তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত।
শনিবার (০২ মে) ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ জয়ী হবে। আর নিউজিল্যান্ড জিতলে সিরিজে (১-১) ভাগ বসানোর সুযোগ পাবে।
এমন সমীকরণের ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
ইনিংসের শুরুটা অবশ্য ঝলমলে করার চেষ্টা করেন ওপেনার সাইফ হাসান। প্রথম দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১৭ রান। ১০ বলে ১৬ রান করেন সাইফ।
কিন্তু ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে টাইমিং মিস করেন বাংলাদেশ দলের ওপেনার। তার বিদায়ের মধ্য দিয়ে ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা পারভেজ হোসেন ইমন।
আরও পড়ুন <<>> বাংলাদেশ ৩ উইকেট হারানোর পর বৃষ্টিতে বন্ধ খেলা
৩৫ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক লিটন দাস দলীয় স্কোর গড়তে হাল ধরার চেষ্টা করেন। কিন্তু তিনি ১৭ বলে ২৩ রানে আউট হন। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা।
দলের হয়ে তাওহীদ হৃদয় ২৪ বলে তিন চার আর দুই ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন। ৮ জন ব্যাটার দুই অঙ্কের ফিগারে প্যেঁছাতে পারেনি। বৃষ্টির কারণে ৫ ওভার ৫ কমলেও পুরো ওভার খেলতে পারেনি বাংলাদেশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























