Apan Desh | আপন দেশ

নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে: দুলু

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে: দুলু

ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েকদিন পর নির্বাচন। এখন ভোটের আগ মুহুর্তে যমুনা ও শাহবাগে এভাবে অবস্থান নেয়ায় ফ্যাসীবাদী সুযোগ সন্ধানীরা সুযোগ নেয়ার চেষ্টা করেছে। সবাইকে মনে রাখতে হবে দেশকে অস্থিতিশীল করে একটি পক্ষ নির্বাচন বানচাল করে দিতে চায়। সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানান নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নিবাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। 

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন মুক্ত হয়েছে। সে আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদীকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমরা দেশের সব মানুষ অবশ্যই খুনের উপযুক্ত বিচার চাই। তাদের রক্তের বিনিময়েই আজ দেশের মানুষ ২০ বছর পর ভোট দেয়ার সুযোগ পেয়েছে। তবে এ ইস্যুতে কোনোভাবেই কাঙ্খিত এ নির্বাচন যেন সংকটে না পড়ে, বাধাগ্রস্ত না হয়। একটি মহল কোনোভাবেই এদেশে নির্বাচন হোক —তা চায় না। তারা চায় না পরিস্থিতি স্বাভাবিক হোক, আমাদের জন্মভূমি এগিয়ে যাক। তাদের বিষয়ে আমাদের সবাইকে সাবধান হতে হবে। 

আরও পড়ুন<<>>একটা দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল বলছে: বাবর

বনপাড়া পৌর বিএনপির সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, জন গমেজ, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ আশরাফ আলী ও মহুয়া নূর বাবু প্রমুখ।

এর আগে বিকেলে রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জেলা জিয়া পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

জেলা জিয়া পরিষদ সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন ও নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ প্রমুখ। সভায় দুলু আগামী চারদিন জিয়া পরিষদের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিটি পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেয়ার আহবান জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়