ছবি: আপন দেশ
সরকারি কাজে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব, তাকেই তা সজাগ থেকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (০৪ মার্চ) রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিটি স্তরে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করে হয়রানিমুক্ত সেবা দেয়ার জন্য কর্মকর্তাদের আহবান জানিয়ে তিনি বলেন, শ্রমিক ও মেহনতি মানুষের দেশ এ বাংলাদেশ। কিন্তু তাদের কোনো সরকারি সহায়তা বা সেবা পেতে আমরা অনলাইন সিস্টেমের বদলে এখনো পুরোনো কাগুজে পদ্ধতি ব্যবহার করছি, তা অত্যন্ত দুঃখজনক। সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি নির্দেশ দিয়ে শ্রমমন্ত্রী বলেন,সেবার মানোন্নয়নে ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত তৈরি করতে হবে।
আরও পড়ুন<<>>‘চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান’
এসময় তিনি শ্রম অধিদফতরের আইটি সেক্টরসহ চলমান সব উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, শিশুশ্রম একটি জঘন্য অপরাধ, যা প্রতিরোধে আমাদের সবাইকে কাজ করতে হবে। তাছাড়া শ্রমিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি শ্রম পরিদর্শকদের কাজ করতে নির্দেশনা দেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































