Apan Desh | আপন দেশ

নির্বাচনকালে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:২৬, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:১০, ১১ ডিসেম্বর ২০২৫

নির্বাচনকালে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে: প্রেস সচিব

নির্বাচনকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্তর্বর্তী সরকার সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে। নির্বাচনকালীন সময়ে উপদেষ্টা পরিষদের আকার একই থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩টি আইন অনুমোদন হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার ও খেজুরের আমদানি শুল্কও কমানো হয়েছে। এছাড়া দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন>>>ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

প্রেস সচিব আরও বলেন, গত ১৬ মাসে দুই হাজার আন্দোলন হয়েছে। তবে কোনো ক্ষেত্রেই সরাসরি গুলিবর্ষণ করা হয়নি। আগামীতে দাবি-দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করা হলে কঠোরভাবে দমন করা হবে। এ সময় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৩৬ জনের প্রত্যেক পরিবারকে এককালীন ২০ লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি আহতদেরও এককালীন ৫ লাখ টাকা ও ফ্রি চিকিৎসা সেবা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু