Apan Desh | আপন দেশ

দুদকের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৫, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৪:২৬, ১৬ জুলাই ২০২৫

দুদকের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
 
এর আগে ২৫ জুন দুদক সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত মঙ্গলবার (১৫ জুন) এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement