Apan Desh | আপন দেশ

এলাকার উন্নয়নে ঢাকাস্থ ইসলামপুরবাসীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ২১ জুন ২০২৫

আপডেট: ১২:৫৩, ২১ জুন ২০২৫

এলাকার উন্নয়নে ঢাকাস্থ ইসলামপুরবাসীর মতবিনিময় সভা

দারিদ্রতা বিমোচন, শিক্ষার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যমুনার নদী ভাঙ্গন রোধসহ নানা বিষয়ে এক মতবিনিময় সভা করেছে ঢাকাস্থ ইসলামপুরবাসী। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর পল্টনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম। অনুষ্ঠানে ঢাকার বিভিন্নপ্রান্ত থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

ইসলামপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সভা সঞ্চালনা করেন।

সভাপতির বক্তব্যে এ এস এম আব্দুল হালিম বলেন, ইসলামপুরের নদীভাঙ্গনরোধ, দারিদ্র বিমোচন, শিক্ষার হার উন্নতিকরণ, বাহাদুরবাদ থেকে বালাশী পর্যন্ত টানেল নির্মাণ তার লালিত স্বপ্ন। এ স্বপ্ন পূরণের জন্য আমাদের কাজ করতে হবে। এ বিষয়ে নিজ নিজ যায়গা থেকে সকলের সহযোগিতা প্রয়োজন।

এছাড়া সিলেট টু জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ পর্যন্ত নিয়ে যাবার জন্য গণস্বাক্ষর কর্মসুচী উদ্বোধন করেন তিনি।

আপন দেশ/জেডআই/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়