Apan Desh | আপন দেশ

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩২, ১৪ জুন ২০২৬

ব্রাজিল-মরক্কো ম্যাচেও মিলে গেল সেই বাজপাখির ভবিষ্যদ্বাণী

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপে আবারও বাজিমাত করল ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনায় থাকা ‘শক দ্য হক’ নামের বাজপাখিটি। পাখি হলেও সে এখন ফুটবলের এক বিস্ময়কর ভবিষ্যদ্বক্তা। এবারের বিশ্বকাপে বড় বড় ম্যাচ বেছে নিয়ে নিজের মতো করে ফলাফল জানিয়ে যাচ্ছে এ ‘ফেদার্ড ওরাকল’ বা পালকধারী ভবিষ্যদ্বক্তা।

রোববার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ—মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা—ছিল তার প্রথম পরীক্ষা, আর সেটিতে সে একেবারে নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিল।

দ্বিতীয় পরীক্ষাটা ছিল আরও কঠিন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মরক্কো—যারা ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছিল। মান ও উত্তেজনায় ভরপুর এই ম্যাচটি ছিল শ’কের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।

দুই দলের পতাকার কাছে গিয়ে প্রথমে মনে হচ্ছিল, সে বুঝি ব্রাজিলের দিকেই যাবে। কিন্তু শেষ মুহূর্তে থেমে যায় শ’ক, কোনো নির্দিষ্ট দলকে বেছে নিতে অস্বীকৃতি জানায়। তার এই দ্বিধাই ইঙ্গিত দিচ্ছিল—দুই দলকে আলাদা করা তার পক্ষে সম্ভব হয়নি, ম্যাচটি ড্র হতে পারে।

ঠিক সেটাই ঘটেছে। ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করেছে, ফলে শ’কের দুর্দান্ত ভবিষ্যদ্বাণীর রেকর্ড অক্ষুণ্ণ থাকল। দুই ম্যাচ, দুইবারই সঠিক ফলাফল।

আরও পড়ুন : ব্রাজিলকে জিততে দেয়নি মরক্কো

এবার চাপ আরও বাড়ছে। শ’কের পরবর্তী পরীক্ষা—মিশর বনাম বেলজিয়াম। ‘ফেদার্ড ফরকাস্টার’ কি টানা তৃতীয়বারও সঠিক হতে পারবে? উত্তর মিলবে খুব শিগগিরই।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ