ফাইল ছবি
ডিভিডেন্ড অনুমোদনের জন্য চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব সভায় কোম্পানিগুলোর পূর্ব ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সপ্তাহে যেসব কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে সেগুলো হলো— উত্তরা ব্যাংক, এসবিএসি ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, ডাচ্-বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এবি ব্যাংক, তাকাফুল ইন্স্যুরেন্স এবং অলটেক্স।
১৫ জুন বেলা ১১টায় উত্তরা ব্যাংক, এসবিএসি ব্যাংক এবং প্রাইম ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য উত্তরা ব্যাংক ৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস, প্রাইম ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময়ে এসবিএসি ব্যাংক কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
আরও পড়ুন<<>>আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
১৬ জুন বেলা ১১টায় ডাচ্-বাংলা ব্যাংক ও পূবালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। এ সময়ে পূবালী ব্যাংক ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস এবং ডাচ্-বাংলা ব্যাংক ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।
১৮ জুন সকাল ১০টায় এবি ব্যাংক ও হাইডেলবার্গ সিমেন্টের এজিএম অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও অলটেক্সের এবং দুপুর ১২টায় প্রগতি ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে।
এ সময়ে প্রগতি ইন্স্যুরেন্স ২৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস, হাইডেলবার্গ সিমেন্ট ১১ শতাংশ নগদ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ১১ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এবি ব্যাংক কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।
২০ জুন বেলা ১১টায় তাকাফুল ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































