Apan Desh | আপন দেশ

দ্বিতীয় দফায় ঘুচছে মতপার্থক্য, বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:২৩, ২ জুন ২০২৫

দ্বিতীয় দফায় ঘুচছে মতপার্থক্য, বললেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনায় মতপার্থক্য কমে আসছে। এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি চমৎকার ‘জুলাই সনদ’ সম্ভব হবে—এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।

সোমবার (২ জুন) বিকেলে দ্বিতীয় দফার এ আলোচনার সূচনা হয়। আলোচনার আয়োজন করা হয় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এতে অংশ নেন। বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টিসহ ৩০টি দলকে আমন্ত্রণ জানানো হয়।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর সংস্কারের দায়িত্ব দেয়া হয়েছিল। এ দায়িত্ব পালনের অংশ হিসেবে গঠন করা হয় বিভিন্ন সংস্কার কমিশন।পরবর্তীতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। প্রথমে তার ধারণা ছিল, রাজনৈতিক দলগুলো হয়তো এ আলোচনায় আগ্রহ দেখাবে না। ভেবেছিলেন, দলগুলো হয়তো গভীরে ঢুকতে চাইবে না। কিন্তু বাস্তবে তিনি দেখেছেন ভিন্ন চিত্র। দলগুলো আলোচনায় আগ্রহ দেখিয়েছে। ঐকমত্য কমিশনের সঙ্গে যুক্ত হয়ে গঠনমূলক মতামত দিয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা অনেক বিষয়ে প্রায় ঐকমত্যে পৌঁছে গেছি। আরেকটু হলে আরও কিছু সুপারিশ যুক্ত হবে ঐকমত্যের তালিকায়। এ সুযোগ যেন আমরা হাতছাড়া না করি।

আরও পড়ুন>>>রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

তিনি আশা প্রকাশ করেন, প্রথম পর্বে যেসব বিষয়ে দূরত্ব ছিল, দ্বিতীয় পর্বে সে দূরত্ব ঘুচে যাবে। ফলে জুলাই সনদ হবে আরও পূর্ণাঙ্গ ও সুন্দর। আমার ভালো লাগে, যখন আপনাদের সঙ্গে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। এটা আমাকে শিহরণ জাগায়—যোগ করেন অধ্যাপক ইউনূস।

ঐকমত্য কমিশন সূত্র জানায়, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক। পবিত্র ঈদুল আজহার আগে একদিন ও ঈদের পরে দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ তৈরি করার লক্ষ্য রয়েছে ঐকমত্য কমিশনের।

 আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান