Apan Desh | আপন দেশ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু 

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:২৭, ২ জুন ২০২৫

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। আজকের আলোচনায় ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (০২ জুন) বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ আলোচনার সূচনা করেন।

প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা চার মিনিটের একটি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান প্রথম ধাপের আলোচনা সম্পন্ন করার জন্য। তিনি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের আলোচনার উদ্বোধন করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে এ সপ্তাহেই আলোচনা শুরু হবে। এমনও হতে পারে কয়েকটি দলের নেতাদের নিয়ে একসঙ্গে বৈঠক হবে। 

আরও পড়ুন>>>ঐকমত্যের সংলাপে অংশ নিচ্ছে রাজনৈতিক নেতারা

ছয় সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক আজ। গত ২০শে মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানিয়েছে কমিশন।

তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য এবং আংশিক ঐকমত্য হয়েছে। দ্বিতীয় দফার এই বৈঠক হবে বিষয়ভিত্তিক বলে জানিয়েছে কমিশন। যেসব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেনি সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।

আজ বিকেল চারটার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবি রুহুল কুদ্দুস; জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী; জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

 আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান