Apan Desh | আপন দেশ

ডিম

‘ডিম উৎপাদন বাড়িয়ে রফতানির সক্ষমতা অর্জন করতে হবে’

‘ডিম উৎপাদন বাড়িয়ে রফতানির সক্ষমতা অর্জন করতে হবে’

দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রফতানির সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য উন্নত মানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোলট্রি খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল-Protein That Powers and Protects (প্রোটিন, যা শক্তি দেয় ও সুরক্ষা করে।) প্রতিমন্ত্রী বলেন, এ বছর আমরা প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রফতানি করেছি। এটি আমাদের দেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। আমরা যদি ভালো মানের পণ্য উৎপাদন করতে পারি, তাহলে দেশের চাহিদা মিটিয়ে ডিম রফতানি করতেও সক্ষম হব। দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

০৮:২৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

রোজায় কম দামে মাংস-দুধ-ডিম মিলবে যেসব স্থানে 

রোজায় কম দামে মাংস-দুধ-ডিম মিলবে যেসব স্থানে 

আসন্ন পবিত্র রমজান মাসে সুলভমূল্যে গরু ও মুরগির মাংস, দুধ এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে। রাজধানীসহ দেশের ৪৮টি স্থানে ন্যায্যমূল্যের দোকানে সুলভ মূল্যে মিলবে এসব পণ্য। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে করণীয় নির্ধারণে রোববার (০১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

১২:০৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

‘উৎপাদন ব্যয় কমিয়ে মাংস-ডিমের দাম কমানো হবে’

‘উৎপাদন ব্যয় কমিয়ে মাংস-ডিমের দাম কমানো হবে’

বিশ্বের অনেক দেশ বাংলাদেশে স্বল্পমূল্যে গরুর মাংস রফতানির প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু মাংস আমদানি করলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে সরকার এ বিষয়ে অত্যন্ত সতর্কভাবে অগ্রসর হচ্ছে। এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, আমরা মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চাই না। আমরা কেন মাংস আমদানি করবো? বরং দেশেই উৎপাদন খরচ কমিয়ে নিজেদের চাহিদা পূরণে কাজ করবো। তাই আমদানি নয়, উৎপাদন ব্যয় হ্রাসের মাধ্যমে আমরা মাংস, ডিমের  দাম কমানোর পথে অগ্রসর হবো। বুধবার (২২ অক্টোবর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব  কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।

০৭:০৩ পিএম, ২২ অক্টোবর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement