Apan Desh | আপন দেশ

পাঁচ থানার ওসি প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২২, ২৭ মে ২০২৪

পাঁচ থানার ওসি প্রত্যাহারের নির্দেশ

ফাইল ছবি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ মে) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার লক্ষে কুমিল্লার দেবীদ্বার থানার ওসি, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি, চট্টগ্রামের চন্দনাইশ থানার ওসি এবং আনোয়ারা থানার ওসিকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অদ্যই (আজ) সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেয়ার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এছাড়া, পটুয়াখালীর দুমকী থানার ওসিকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অদ্যই সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শককে (তদন্ত) দায়িত্ব দেয়ার জন্য ইসি সিদ্ধান্ত দিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে ইসিকে জানাতে চিঠিতে অনুরোধও করা হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের