Apan Desh | আপন দেশ

‘হঠাৎ টাকাওয়ালা মানুষ ইংরেজিতে কথা বলে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২৪

‘হঠাৎ টাকাওয়ালা মানুষ ইংরেজিতে কথা বলে’

ছবি: সংগৃহীত

হঠাৎ টাকা হলে কিছু মানুষ ইংরেজিতে কথা বলে। তারা মনে করেন ইংরেজিতে কথা বললে স্মার্ট হয়ে গেল। মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, নিজ ভাষা-সংস্কৃতি রক্ষার মাধ্যমেই জাতি উন্নত জীবন পেতে পারে। আর আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নেয়ার চেষ্টা হয়েছিল। এছাড়া একটা বিজাতীয় ভাষা চাপানোর চেষ্টা করা হয়।

তিনি বলেন, পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এখন আর সেদিন নেই, ইতিহাস আপন আলোয় উদ্ভাসিত। নিজেদের ভাষার পাশাপাশি একাধিক ভাষা শেখার প্রবণতা থাকতে হবে।

আরও পড়ুন>> খতনা করাতে গিয়ে আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু

শেখ হাসিনা বলেন, হঠাৎ টাকা হলে কিছু মানুষ ইংরেজিতে কথা বলে। তারা মনে করেন ইংরেজিতে কথা বললে খুবই দক্ষ হয়ে গেল। স্মার্ট হয়ে গেল। ৬ হাজার বিদেশি শব্দ রয়েছে, যেটা সহজে গ্রহণ করা যায়। কিন্তু স্মার্ট হতে হলে শুধুমাত্র একটা ভাষা শিখতে হবে, সে ভাষায় কথা বলতে হবে সেটা বিশ্বাস করি না। নিজের ভাষা শিখে অন্যের ভাষাও শেখা যায়।  
 
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ ও আন্দোলনের ফলেই রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। জীবন জীবিকার প্রয়োজনে মানুষকে অনেক ভাষা শিখতে হয়। কিন্তু মাতৃভাষাকে লালন ও চর্চা করা একটি জাতির মূল কর্তব্য।
এর আগে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের