Apan Desh | আপন দেশ

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান থেকে বাবু বরখাস্ত

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ১৯ জুন ২০২৩

আপডেট: ১৯:১৬, ১৯ জুন ২০২৩

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান থেকে বাবু বরখাস্ত

ফাইল ছবি

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪ নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৯ জুন) স্থানীয় সরকার বিভাগ এ বরখাস্ত করেছে।

এ ছাড়া বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ হতে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পত্র প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‍্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেফতার করে এবং গ্রেফতার পরবর্তীতে র‍্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়। উক্ত চেয়ারম্যান বর্তমানে জেল হাজতে আছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত