ছবি: আপন দেশ
জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
এ সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা থাইল্যান্ডে পাইয়াথাই-২ হসপিটালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা সুবিধা পাবেন।
হসপিটালের পক্ষে মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান চুক্তিতে স্বাক্ষর করেন। জাতীয় প্রেস ক্লাবের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
ঢাকায় হসপিটালটির প্রতিনিধি মোমেন্টাম মেডিকেয়ারের সহযোগিতায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইয়াথাই হসপিটালের সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল মার্কেটিং)। এছাড়া ছিলেন বাংলাদেশের দায়িত্বে থাকা সুয়াদী নিমা ও ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার রাওয়িসারা সাংসুওয়ান।
আরও পড়ুন <<>> চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি মোবারক, সম্পাদক সবুজ
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের স্বাস্থ্য সেবা উপকমিটির আহবায়ক একেএম মোহসিন।
জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ম্যানেজিং কমিটির সদস্য কাজী রওনাক হোসেন,শাহনাজ পলি, সিনিয়র সাংবাদিক রফিকুর রহমান, বুলবুল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































