ছবি: সংগৃহীত
শাদাব খানের অনবদ্য সেঞ্চুরিতে ত্রিদেশীয় সিরিজে অবিশ্বাস্য এক জয় পেয়েছে পাকিস্তান। যেখানে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নামে ১৫৪ রানে ৯ উইকেট হারাল পাক বাহিনীরা। সেখান থেকেই কি না ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেটে জয় পেয়ে গেল দলটি।
রোববার (২৫ অক্টোবর) লাহোরে এ জয় পায় দরটি। শাদাব খানের এটিই প্রথম ওয়ানডে সেঞ্চুরি। তিনি এদিন অপরাজিত ছিলেন ১১৩ রানে।
এদিন ভাগ্যের একটু ছোঁয়াও অবশ্য পেয়েছেন পাকিস্তান অলরাউন্ডার। জয় থেকে ২১ রান দূরে থাকতে এলবিডব্লু হয়ে গিয়েছিলেন শাদাব। তবে রিভিউ নেন তিনি। এরপরই চমক, আলট্রা এজে ব্যাট-বলের সংযোগের সূক্ষ্ম একটি স্পাইক দেখা গেল। যা দেখে শাদাবও অবাক হলেন। আগের বলেই ছক্কা মারা শাদাব তখন দাঁড়িয়ে ৯৭ রানে।
শাদাবের রান যখন ৯৯, টম ব্যান্টন হারিস রউফকে রানআউট করার সুযোগ হারালেন। আর তাতে স্ট্রাইক ফিরে পেতেই চার মেরে সেঞ্চুরি পেয়ে গেলেন শাদাব। ওয়ানডে ইতিহাসে আটে বা এর নিচে নেমে যেটি মাত্র তৃতীয় সেঞ্চুরি।
গাস অ্যাটকিনসনের করা পরের বলটায় চার মারা শাদাব ওভারের শেষ বলে মেরে দিলেন ছক্কা। তাতে পাকিস্তানের জয়ের সমীকরণ দাঁড়ায় ১৮ বলে ৩ রানের। হারিস রউফ দেরি করেননি, ইংলিশ পেসার হেনরি ক্রোকম্বকে চার মেরে দিলেন ওভারের প্রথম বলেই। আর তাতে টানা তৃতীয় জয়ে তিন জাতি সিরিজের ফাইনাল খেলাও নিশ্চিত করে ফেলল স্বাগতিকেরা। অন্য দিকে ইংল্যান্ড হারল তিন ম্যাচেই।
আরও পড়ুন <<>> সাফে হামজা-ফারহানকে নিয়ে দুঃসংবাদ
শাদাব–হারিসের জুটি ওয়ানডেতে সফল রানতাড়ায় দশম উইকেট সবচেয়ে বড় জুটি। আগের রেকর্ড ৬৪; ১৯৭৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ড্যারিক মারে ও অ্যান্ডি রবার্টসের।
৮৯ রানের দশম উইকেট জুটিতে হারিসের অবদান মহামূল্য ৭ রান। পাকিস্তানের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটা সাদ বেইগের ৩২।
ইংল্যান্ডের ২৪১ রানের ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন বেন ডাকেট। ইংলিশ ওপেনার ১১১ বলে করেছেন ১০৫ রান। আগের ম্যাচে ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি পাওয়া হ্যারি ব্রুক ফিরেছেন ১ রানে। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ৪৬ রানে নেন ৪ উইকেট।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































