Apan Desh | আপন দেশ

আগামী রমজান শুরুর তারিখ জানালো কাজাখস্তান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৫৩, ২৫ অক্টোবর ২০২৬

আগামী রমজান শুরুর তারিখ জানালো কাজাখস্তান

ছবি : সংগৃহীত

আগামী বছরের পবিত্র রমজান শুরু হবে ৮ ফেব্রুয়ারি। আর ৯ মার্চ পালিত হবে ঈদুল ফিতর। এ সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের প্রশাসন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

কাজাখস্তানের ধর্মীয় প্রশাসন জানিয়েছে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব। দিবসগুলোর নির্ধারিত তারিখ এক দিন আগে-পরে হতে পারে।

আরও পড়ুন <<>> অন্যের গোপন তথ্য ফাঁস করলে যে শাস্তি দেবেন আল্লাহ

অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানীরা গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের ঈদের দিন তারিখ প্রকাশ করেছেন। যা প্রকাশিত হয়েছে ইংরেজি দৈনিক গালফ নিউজে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। ওইদিন আকাশে চাঁদ দেখা গেলে সেদিন সন্ধ্যায় প্রথম তারাবিহ নামাজ আদায় করা হবে। রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে রোজা রাখা শুরু করবেন মুসলিমরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়