ছবি : সংগৃহীত
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক তরুণীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম।
আরও পড়ুন<<>>লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
গ্রেফতাররা হলেন উপজেলার মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) এবং এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)। তাদের সবাই ভ্যানচালক।
মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার ( ২৪ অক্টোবর) রাতে বিল্লালের সঙ্গে দেখা করতে ময়মনসিংহ থেকে কেন্দুয়ায় আসেন ওই তরুণী। এরপর বিল্লাল তার দুই বন্ধু হারুন ও রুবেলকে ডেকে আনেন। তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করেন।
ওসি জানান, রাতেই থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তরুণী। পরে ধর্ষণ মামলা রুজু করে তিনজনকে আটক করে পুলিশ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































