Apan Desh | আপন দেশ

সভাপতি ফেরদৌস মামুন, সম্পাদক সুমন প্রামাণিক

বগুড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৩, ৬ মে ২০২৬

আপডেট: ১৬:১২, ৬ মে ২০২৬

বগুড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি

ফেরদৌস মামুন ও সুমন প্রামাণিক

ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরাম,ঢাকা এর নতুন কমিটি গঠন করা  হয়েছে। 

নতুন কমিটিতে ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি) সভাপতি ও সুমন প্রামাণিক (ডেইলী ভয়েস অব এশিয়া) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ১১ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আয়োজিত পূর্ববর্তী কমিটির সভায় ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। বুধবার (০৬ মে) নির্বাচন পরিচালনা কমিটি ৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আহমেদ জুয়েল (বাংলা নিউজ), যুগ্ম সম্পাদক মীর্জা সম্রাট রেজা (করতোয়া), সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম (মুক্তখবর), অর্থ সম্পাদক সাজিদ সরকার (৭১ টিভি), দফতর সম্পাদক আজাদ আহম্মেদ (ডিবিসি নিউজ), নির্বাহী সদস্য মুজাহিদ (দিনকাল), নির্বাহী সদস্য-এস এম আমিনুল মোমিন (দৃষ্টি প্রতিদিন)।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়