ফাইল ছবি, আপন দেশ
চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ রেমিট্যান্স প্রবাহ ৬ দশমিক ৭ শতাংশ বেশি।
গত বছরের ১ থেকে ২৪ অক্টোবর দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার।
আরও পড়ুন<<>>জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপন দেশ/কেএম/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































