ছবি: আপন দেশ
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল হয়েছে। সাময়িক অসুবিধার জন্য জনতা ব্যাংক পিএলসি দুঃখ প্রকাশ করেছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে ব্যাংটির ওয়েবসাইটটি সচল হয়।
সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখার পরও ব্যাংকটির ওয়েবসাইটে ‘অ্যাটাকের চিহ্ন’ পাওয়ায় যায়। এ কারণে ব্যাংকটির ওয়েবসাইট সচল করা সম্ভব হচ্ছিল না।
সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, তাদের ওয়েবসাইটে দুটো অ্যাটাকের চিহ্ন পাওয়া যায়। সেগুলো ঠিকঠাক করতে সময় লাগছে। আজকের মধ্যে ওয়েসবাইট সবচল করার আশ্বাস দিয়েছিলেন ব্যাংকটির কর্মকর্তারা।
এদিকে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে কেন্দ্রীয় ব্যাংকটির ওয়েবসাইটটি বন্ধ ছিল।
রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রোববার কর্মদিবস হওয়ায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা বিবেচনায় ওয়েবসাইটটি খুলে দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো।
গত ২১ অক্টোবর প্রকাশিত যৌথ সতর্কবার্তায় সংস্থাগুলো জানায়, নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে।
দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেয়া হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































