Apan Desh | আপন দেশ

সাংবাদিক- বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৯, ২৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:২২, ২৯ জানুয়ারি ২০২৫

সাংবাদিক- বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ আর নেই

ডেইলি অবজারভারের বিজনেস এডিটর ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চট্টগ্রামে ৮০'র দশকে সাংবাদিকতা শুরু করেন নিজাম উদ্দিন আহমদ। তিনি চট্টগ্রামে নিউ নেশন-এর ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন<<>> এসলাসে সাকিলকে খুঁজতে থাকেন রুপা

এ ছাড়া তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রয়টার্স ঢাকা ব্যুরোতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

নিজাম উদ্দিন আহমদের স্ত্রী জানান, তাকে আজ বাদ আসর চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

নিজাম উদ্দিনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতিেআবু সালেহ আকন, সাধারণ সম্পাদক হাসান সোহেল, চিটাগং জার্নালিস্ট ফোরাম ঢাকার (সিজেএফডি) সভাপতি মুজিব মাসুদ, সহ-সভাপতি কাশেম মাহমুদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন রোকন গভীর শোক প্রকাশ করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু