Apan Desh | আপন দেশ

সাংবাদিকদের ওপর হামলায় ডিইউজে’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০, ২৪ এপ্রিল ২০২৪

সাংবাদিকদের ওপর হামলায় ডিইউজে’র নিন্দা

এফডিসিতে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ ঘটনায় সভাপতি সোহেন হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যে বর্বরোচিত হামলার শিকার হলেন, তা অত্যন্ত ন্যক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

তারা অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন। ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু তদন্ত নিশ্চিতের পাশাপাশি আহতদের সু-চিকিৎসাসহ ক্ষতিপূরণও দাবি করেন।

মারামারি ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এমনকি যত দ্রুত সম্ভব এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও করেছে সংগঠনটি। সংগঠনের সভাপতি মিশা সওদাগরের পাঠানো লিখিত বক্তব্যে এমনটি জানানো হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ