ছবি: আপন দেশ
নওগাঁর মান্দায় জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক শামশুল করিম, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ।
আরও পড়ুন<<>>আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় বিল ব্যবস্থাপনা কমিটির স্থানীয় সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত সুধীজনরা অংশগ্রহণ করেন।
সভায় জবই বিল ও পার্শ্ববর্তী জলাশয়গুলোতে মৎস্যসম্পদ বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পোনা মাছ রক্ষা এবং স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় জবই বিলসহ পার্শ্ববর্তী জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































