Apan Desh | আপন দেশ

ফেনী-কুমিল্লার দুই পরিবারকে বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৫, ১২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফেনী-কুমিল্লার দুই পরিবারকে বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

পুলিশের গুলিতে নিহত যুবদন নেতার পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত এক পরিবারও বাড়ি পাচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগে ও নির্দেশনায় এ অসহায় পরিবারগুলোর জন্য বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। 

যাদের বাড়ি উপহার দেয়া হচ্ছে তারা হলেন— পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবার। এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া একটি অসহায় পরিবার।

আরও পড়ুন <<>> রাজধানীতে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার 

রোববার চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন।

দলীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত, নির্যাতিত নেতাকর্মী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যে ধারাবাহিক কার্যক্রম ‘আমরা বিএনপি পরিবার’ চালিয়ে আসছে, এই নতুন বাড়ি উপহার তারই অংশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়