Apan Desh | আপন দেশ

আইনি সহায়তা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হচ্ছে: আইনমন্ত্রী

যশোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ১২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৬

আইনি সহায়তা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হচ্ছে: আইনমন্ত্রী

ফাইল ছবি

কোনো মানুষ যেন আইনগত সহায়তার বাইরে না থাকে সে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, যে কয়টা এনজিও আইনি সহায়তা দেয় তাদের সঙ্গে সরকার চুক্তি করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) যশোরের পিটিআই হলরুমে চাকরি মেলা সেমিনারের তিনি এসব কথা বলেন। ‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে এ চাকরি মেলার আয়োজন করে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি।

আসাদুজ্জামান বলেন, একটি আইনে কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন, সেটি হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন। আমরা সংশোধনী এনেছি। বিশেষ করে বৃদ্ধ বাবা-মাকে নিরাপত্তা দেয়ার জন্য।

আরও পড়ুন <<>> মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময়

আয়োজক সংগঠনের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

দিনব্যাপী চাকরি মেলায় ৩৭টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। তারা ২২ হাজার আবেদনের বিপরীতে ১ হাজার ১১৫ জনকে চাকরি প্রদান করেছে। প্রধান অতিথির হাত থেকে চাকরিপ্রাপ্তরা নিয়োগপত্র গ্রহণ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়