Apan Desh | আপন দেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ

ছবি : আপন দেশ

পদ্মা নদীতে প্রবল স্রোত বইছে। এ কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার কথা জানানো হয়েছে।

এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএর আরিচা শাখার যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিশেষ জরুরি নৌ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজানের পানির স্রোতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ওই এলাকায় পানির স্রোতের বেগ ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল। প্রবল স্রোতের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় বিআইডব্লিউটিএ দুটি নির্দেশনা দিয়েছে। 

আরও পড়ুন: স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর

প্রথমটি হলো, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত সব নৌযান, ফেরি ও লঞ্চকে অতি সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে।

দ্বিতীয় নির্দেশনায় বলা হ, যেসব নৌযান, ফেরি ও লঞ্চ ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম বেগে চলতে সক্ষম, সেসব নৌযানকে এই নৌপথ পরিহার করে চলাচল করতে হবে।

বিজ্ঞপ্তিতে নৌপথে চলাচলকারী সব নৌযানের মালিক, মাঝি, চালক ও অপারেটরদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নৌযান পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিশেষ জরুরি নৌ বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়