Apan Desh | আপন দেশ

সাফে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনানকে পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৭, ১ নভেম্বর ২০২৬

সাফে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনানকে পাচ্ছে না বাংলাদেশ

ফাইল ছবি

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় ছিলেন রোনান সুলিভান। কিন্তু ঘরের মাঠে লাল সবুজ জার্সিতে খেলা হচ্ছে না যুক্তরাষ্ট্রপ্রবাসী এ ফুটবলারের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, শনিবার (৩১ নভেম্বর) ঢাকার উদ্দেশে বিমানে ওঠার কথা ছিল রেনানের। কিন্তু শেষ মুহূর্তে চোট পাওয়ায় বাতিল হয়েছে যাত্রা। ফলে সাফ চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না তরুণ এ স্ট্রাইকারের। 

সর্বশেষ বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোনান। সে পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলে ডাক পান তিনি।

শুরুতে কলেজের কোচের কাছ থেকে ছুটি না পাওয়ায় নভেম্বরের প্রথম ভাগে তার বাংলাদেশে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে থাকার অনুমতি পেয়ে বাফুফেকে সম্মতি জানান রোনান। তাকে আনতে যুক্তরাষ্ট্র থেকে ০১ নভেম্বর রাতের ফ্লাইটও বুক করেছিল ফেডারেশন। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত সফর বাতিল করতে হয়েছে।

আরও পড়ুন<<>>মিরপুর টেস্টে বড় হার বাংলাদেশের

বিষয়টি নিয়ে জাতীয় দলের টিম কো-অর্ডিনেটর আমের খান বলেছেন, রোনানের আসার কথা থাকলেও আপাতত তাকে দলে পাওয়া যাচ্ছে না। শুনেছি, চোটের কারণে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা কম। এখন দেখতে হবে, হামজার মতো পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া যায় কি না।

১৮ অক্টোবর সাফের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল জমা দেয়ার কথা থাকলেও স্বাগতিক বাংলাদেশ এখনো তা দেয়নি। কোচ থমাস ডুলির পরিকল্পনায় ছিলেন রোনানও। স্বীকৃত স্ট্রাইকারের সংকটের মধ্যে তার অনুপস্থিতি দলের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

এদিকে দলের প্রস্তুতিও এখনো পুরোপুরি গুছিয়ে নিতে পারেননি ডুলি। ক্যাম্পে থাকা বিশ্বনাথ ঘোষ শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। শনিবার বিরতির পর রোববার (০১ নভেম্বর) সকালে অনুশীলনে ফিরেছে দল।

০৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের আগে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাচ্ছে না। তবে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাদের খেলার কথা। ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামও এখনো দলের সঙ্গে যোগ দেননি। আজ তার অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়