ছবি: আপন দেশ
লক্ষ্যভেদ
বিপর্যয়ের বিষ পাত্রে যদি
ঠোঁট রাখিতে হয়,
অমৃতের প্রত্যাশী সেই
যে বিষপান করেও রয়।
লক্ষ্য নয় কেবল দূর নক্ষত্র
লক্ষ্য অন্তর জাগরণ
লক্ষ্য মানে আত্মবিসর্জনে
নির্মাণের আয়োজন।
শতবার যদি ভাঙে তীর
ভাঙিয়ো না তোমার মন
একদিন নির্ভুল নিশানায়
কাঁপবে বিজয়ের গগন।
যে আপন ভয়কে জয় করেছে
সেই সত্যিকারের বীর
লক্ষ্যভেদ তারই প্রাপ্য
অদম্য অনির্বাণ স্থির।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































