Apan Desh | আপন দেশ

মল্লিকা সেনগুপ্তের কবিতা ‘বালিকা ও দুষ্টু লোক’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ১২ আগস্ট ২০২৬

মল্লিকা সেনগুপ্তের কবিতা ‘বালিকা ও দুষ্টু লোক’

ছবি : আপন দেশ

বালিকা ও দুষ্টু লোক
মল্লিকা সেনগুপ্ত

স্কুলবাসের বাচ্চা মেয়ে সবার শেষে নামে
সঙ্গীগুলো বিদায় নিলে তার কেন গা ঘামে!
বাসের কাকু বাসের চাচা
কেমন যেন করে
হঠাৎ গাড়ি থামিয়ে দিয়ে
আমায় নিয়ে পড়ে
কাকু জেঠুর মতন নয়
দুষ্টু লোক ওরা
মাগো আমার বাস ছাড়িয়ে
দাও না সাদা ঘোড়া!
দুষ্টু কাকু দুষ্টু চাচা থাকুক না তার ঘরে
বাচ্চা মেয়ের সঙ্গে কেন অসভ্যতা করে!
এই পৃথিবী সাদা কালোয়
মন্দ এবং ভালো
তবু কেন এই জীবনে
ঘনিয়ে এলো কালো?
আমার কিছু ভাল্লাগে
না স্কুলের বাসে ভয়
মাগো তোমার পায়ে পড়ি
ওই বাসে আর নয়
আমাকে আর কিছুতেই যেন না ছুঁতে পারে ওরা
আমাকে দাও সবুজ মাঠ পক্ষীরাজ ঘোড়া।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়