ছবি: আপন দেশ
অচেনা
চোখের পলকে দ্রুত নড়ে উঠি আমি,
দেখি, এক মেয়ে পুরো নদী হয়ে গেলো!
তার সে কী গতি, তীব্র স্রোতস্বিনী,
বাতাসে ছড়ায় শরীরের কাঁচা ঘ্রাণ,
ভরা জলে ঢেউ ভেঙে জেগে ওঠে গান,
অচেনা কন্যা, তুমি সেই নন্দিনী?
চোখে মুখে জাদু, হাত নেড়ে শুধু খেলো
টের পাই, তুমি, কেন এত দ্রুতগামী?
কামুক পুরুষ নেশায় বিভোর, এসে
ঝাঁপ দিতে চায় ঢেউ তোলা নীল জলে,
শকুনি দৃষ্টি মেলে ধরে চারদিক,
ভয়হীন চোখ, দৃঢ়চেতা নির্ভীক,
পথে বাধা তবু নিরাপদে হেঁটে চলে
একা, সেই মেয়ে, এই মাটি ভালোবেসে!
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































