ছবি: আপন দেশ
ব্যর্থতার নেশা
আমি না আসলে ঠকতেই চাই
তোমরা আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দাও
আমি বড্ড বোকা,
আমি বুঝতেই পারছি না কিভাবে অনবরত ঠকে চলেছি!
আমি আসলে কম বুঝতেই চাই
আমি আসলে ঠকতেই চাই!
আমি চাই’ই কেউ আমাকে ঠকিয়ে যাক
আমাকে হারিয়ে কেউ জিতে যাক
গুণে না নেয়ার অপরাধে কেউ আমাকে দু’পয়সা কম দিক
বুঝে না নেয়ার অপরাধে কেউ আমাকে দু’নম্বরটাই দিক
তোমাদের সফলতার ভীড়ে, জিতে যাওয়া মানুষের ভীড়ে
ভীষণ বোকা, ঠকে যাওয়া, হেরে যাওয়া মানুষটাই আমি।
হেরে যাওয়া মানুষের একটা সুবিধা আছে,
না পাওয়ার আফসোস নাই
জয়ের নেশা নাই,
জয়ের নেশা আর পাওয়ার নেশা খুব বিড়ম্বনার।
পৃথিবীতে এত মাদকের উপচানোতে আর
নেশা বাড়াতে চাইনা,
আমি সেদিন থেকে জয়ের নেশা, পাওয়ার নেশা
সব ছেড়ে দিয়েছি, আমি যেদিন বুঝতে পারলাম
নেশা শুধু মাদকে হয় না, কখনো মানুষেও হয়...
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































