Apan Desh | আপন দেশ

মো.নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘কারবালায় আমার প্রেম’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ৬ জুলাই ২০২৬

মো.নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘কারবালায় আমার প্রেম’

ছবি: আপন দেশ

কারবালায় আমার প্রেম

নদীর যৌবনে পানসী ভাসিয়ে শ্যাম্পেন গ্লাসে চুমুক দিয়েছিলাম 
গোলাপও মুঠোতে ছিল কয়েকটি 
ওরা মুখিয়ে ছিল তোমার খোঁপায় উঠবে বলে 

হঠাৎ মোমবাতির বিদ্রোহ 
নিজের হাতে গলা টিপে ধরলো আলোর 
চাঁদের শরীর বেয়ে নেমে আসলো অন্ধকার 

তুরাগ ডাকলো ইশারায় 
কদম ফুলের গাল চেটে চেপে দিল আমার প্রেমের আকুতি 
আমি নতুন ভাবে উদযাপন করলাম মহররম 

ফোরাত থেকে স্থানান্তর হলো মাতম 
নতুন রক্তে চুম্বন এঁকে ঠোঁটের কার্নিশে 
আমার প্রেমের পথচলা থামিয়ে দিল আদিম উল্লাসে 

আমি নপুংশক রাত শেষে দেখি 
স্বপ্নদোষের রক্তে ভেজা আমার বিছানা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়