Apan Desh | আপন দেশ

শেখ মুহাম্মদ আলমগীরের কবিতা ‘জুলাই এলো’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫, ৩ জুলাই ২০২৬

আপডেট: ২০:৩৬, ৩ জুলাই ২০২৬

শেখ মুহাম্মদ আলমগীরের কবিতা ‘জুলাই এলো’

ছবি: আপন দেশ

জুলাই এলো

জুলাই এলো আবার ফিরে
শহীদ আছে চেয়ে,
আমরা ঠিকই গেছি ভুলে
মুক্ত বাতাস পেয়ে।

মা হারালো বুকের মানিক,
বাবা তাহার ছেলে,
অশ্রু ঝরে বোনের চোখে
ভাইটা কোথায় গেলে!

বিচার নামে নাটক দেখি
অপরাধী ঘোরে,
শহীদ গাজীর রক্তে ভিজে
সন্ধ্যে দুপুর ভোরে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: