ছবি: আপন দেশ
অপেক্ষা
বহুকাল ধরে অপেক্ষায় থেকে
চোখের নিচে পড়েছে কালো রেখা।
বিনিদ্র কাটিয়েছি রাতের পর রাত
তা জানে,রাত জাগা পাখি আর চাঁদ।
শিশির সিক্ত ধানের ডগায়
স্বপ্ন আটকে গেছে আবছা কুয়াশায়।
পথ চলা পৌষের রাতে
সুদূরে,শুধু রাত জাগা পাখি ডাকে।
চাদরে মোড়ানো যেন,
আজকের ঘুমন্ত পৃথিবী!
আজও আমি জেগে আছি
শুধু তোমার অপেক্ষায়।
অপেক্ষায় থেকে থেকে কাঁচা চুলে ধরেছে পাক
বিনিদ্র কেটেছে রাতের পর রাত।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































