Apan Desh | আপন দেশ

মো. বুলবুল হোসেনের কবিতা ‘সজনের সবুজ বিস্ময়’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:০০, ৩০ জুন ২০২৬

মো. বুলবুল হোসেনের কবিতা ‘সজনের সবুজ বিস্ময়’

ছবি: আপন দেশ

সজনের সবুজ বিস্ময়

সজনে পাতা সবুজ ভোরে 
প্রাণে জাগায় সুর,
প্রকৃতির এই দানটি যেন 
অমূল্য এক নূর।

সুপারফুডের স্নিগ্ধ নামে 
ছড়ায় সুখের বাণী,
স্বাস্থ্যরথের নীরব সাথী
সবার আপনখানি।

ভিটামিনের রঙিন ছোঁয়ায় 
ভরে ওঠে প্রাণ,
শক্তি দিয়ে ক্লান্ত দেহে 
জাগায় নতুন গান।

অলৌকিক এই পাতার গুণ 
ছড়ায় দেশে দেশে,
প্রকৃতিরই আশীর্বাদ সে
সবুজ ভালোবেসে।

প্রতিটি পাতে লুকিয়ে আছে 
জীবনেরই রেশ,
সুস্থতারই সোনার স্বপ্ন 
জাগায় অবিরাম শেষ।

সজনে গাছের পাতায় যেন
স্রষ্টার মমতা ঝরে,
সবুজ সুখের বার্তাবাহক
হৃদয় জুড়ে ভরে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়