Apan Desh | আপন দেশ

সব্যসাচী সাহিত্য সংসদের কেন্দ্রীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫১, ২৬ জুন ২০২৬

সব্যসাচী সাহিত্য সংসদের কেন্দ্রীয় কমিটি গঠন

ছবি: আপন দেশ

দেশীয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সব্যসাচী সাহিত্য সংসদ’-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১০টায় সংগঠনটির অনলাইন সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সাংবিধানিক অনুচ্ছেদ-খ-এর ধারা ১ থেকে ৫ অনুযায়ী গঠিত এ কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সাধারণ সভায় সংগঠনকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বাকি সাধারণ সদস্যদের ‘সদস্য সচিব’ হিসেবে কার্যকরী পরিষদের সহযোগী হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ কবি ও সাহিত্যিকদের বিশেষ দায়িত্ব দেয়ারও সিদ্ধান্ত হয়।

পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ:

১. মুহাম্মদ সোলায়মান (কুমিল্লা)
২. মো. ইব্রাহিম হোসেন (রাজশাহী)
৩. মো. মোশাররফ হোসেন (চুয়াডাঙ্গা)
৪. মুসলেহা সুলতানা (রাজশাহী)
৫. বিশ্বজিৎ মীরবর (বাগেরহাট)

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের মূল পদসমূহ:

* সভাপতি: মো. আব্দুল মালেক (দিনাজপুর)
* সহ-সভাপতি: নয়ন নাহা (ময়মনসিংহ)
* সাধারণ সম্পাদক: মো. আলমগীর হোসেন (সিরাজগঞ্জ)
* সাংগঠনিক সম্পাদক: মো. শহিদুল ইসলাম (রংপুর)
* যুগ্ম-সাংগঠনিক সম্পাদক: হাফিজ আল আমিন কোরাইশী (গাইবান্ধা)
* অর্থ বিষয়ক সম্পাদক: মুহাম্মদ নাজমুল হাসান (বগুড়া)
* দফতর বিষয়ক সম্পাদক: মোহাম্মদ নাজিম কাকন (ঢাকা)
* প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: শরিফুল সোহান (টাঙ্গাইল)
* সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক: মিসেস আবিদা সুলতানা শাহনাজ (কোতোয়ালী)
* শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক: হৈমন্তী শুক্লা ওঝা (ঝালকাঠি)
* আইন বিষয়ক সম্পাদক: রফিক হাসান (টাঙ্গাইল)
* আন্তর্জাতিক সম্পর্ক ও প্রবাসী বিষয়ক সম্পাদক: এস, মুজাহিদ বিন মাহফুজ (ঝিনাইদহ)
* ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: রেজাউল করিম (সুনামগঞ্জ)
* তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসেন সজীব (টাঙ্গাইল) 
* মহিলা, শিশু ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোছা. রিনা খাতুন (সিরাজগঞ্জ)

কার্যনির্বাহী সদস্য-
১. শেখ মোহাম্মদ আলমগীর (রাজশাহী)
২. আরিয়ান আহমেদ (নরসিংদী)

সদস্য-
১. আহাদ হোসেন বিপ্লব (পাবনা)
২. বৃষ্টি খানম (মাগুরা)
৩. ইজাজ আহমেদ রিমন (ঝালকাঠি)
৪. মো. আনোয়ার হোসেন (ক্ষেতলাল, জয়পুরহাট)
৫. মো. মাসুম রেজা (সিরাজগঞ্জ) 
৬. ইভা মণ্ডল (বাগেরহাট)
৭. হাসিবুর রহমান (লক্ষ্মীপুর)
৮. মো. লিটন হোসেন (সিরাজগঞ্জ)
৯. দেলোয়ার হুসাইন (সাতক্ষীরা)
১০. তুহিন-উল-ইসলাম (ঝিনাইদহ)

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়