Apan Desh | আপন দেশ

আল মুজাহিদীর তিনটি ছড়া

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ২০ জুন ২০২৬

আল মুজাহিদীর তিনটি ছড়া

ছবি: আপন দেশ

চাঁদের কনে পারিশ

পারিশারে পারিশা
চাঁদের কনে তুই,
চাঁদের মুখে টি’ দ্যায় চাঁদ
চাঁদটি ঘরে থুই।

চাঁদের কনে চাঁদের কনে
চাঁদ লুকালো কই
হেথায় নেই হোথায় খুঁজি
আস্মানে হৈ চৈ।

 

এক ফালি চাঁদ

চাঁদ দেখা যায় এক ফালি
বুনো ফুলের ‘র‌্যাক্’ খালি

চাঁদটা কেমন চাক্ খালি
চাঁদের কণা চাখ্ খালি

চাঁদ দেখা যায় এক ফালি
আলোক লতার ঝোপ খালি

রাত ফুরোলে যায় কোথায়
লুকোয় হেথায় লুকোয় হোথায়।

 

চাঁদের মাঠ

চাঁদের মাঠে আলোর হাট
চাঁদমণিরা খোল কপাট।

আলোর ঝুড়ি ভাঙলো কে
খুকুর কপাল রাঙলো কে?

ওই ঝুড়িটা হারালে
চাঁদ যাবে যে আড়ালে,

লক্ষ টাকা ছাড়ালে
কিংবা হাত বাড়ালে

মিলবে না সেই ঝুড়ি
ছুটবে বাহাদুরি!

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: