Apan Desh | আপন দেশ

একুশে উপলক্ষে মুক্তির অপেক্ষায় শ্রবাণী শর্মার ‘বাংলা ভাষা’ গান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

একুশে উপলক্ষে মুক্তির অপেক্ষায় শ্রবাণী শর্মার ‘বাংলা ভাষা’ গান

অমর একুশে উপলক্ষে এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী শ্রাবণী শর্মা বিশ্বাসের বাংলা ভাষা নিয়ে একটি মৌলিক গান ইউটিউবে মুক্তির প্রতীক্ষায় আছে। 

একুশে পদকপ্রাপ্ত পুরোধা কবি আল মুজাহিদীর কথায় ও ফাহিম হাসান শাহেদের সুর ও সঙ্গীতায়োজনে ‘বাংলা ভাষা, জন্মভাষা’ শিরোনামের মেলোডিধর্মী এ গান নানা বয়সী শ্রোতাদের কাছে আদরণীয় হবে বলে আশা করা হচ্ছে।

বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত মিষ্টি কণ্ঠের অধিকারী শ্রাবণীর জন্ম ও বেড়ে ওঠা ঝিনাইদহে। বাবা নিত্য গোপাল শর্মা উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকায় রবীন্দ্রসঙ্গীত, গণসংগীতসহ নানা ধরণের গান গাইতেন। আর মা নমিতা বিশ্বাস ছিলেন এক সঙ্গীত-অন্তঃপ্রাণ সংস্কৃতিমনা মানুষ। ফলে শৈশবেই শ্রাবণী এক সাঙ্গীতিক আবহে বেড়ে ওঠেন। 

বাবা-মায়ের হাতে গানের হাতেখড়ি হয়ে শ্রাবণীর পথ চলা শুরু হয়  ঝিনাইদহের সঙ্গীত শিক্ষিকা সাধনা বিশ্বাসের কাছে। যাকে তিনি গুরুমা বলে ডাকেন।

ঢাকা এসে শ্রাবণী ওস্তাদ সঞ্জীব দে-র কাছে টানা ৮ বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। অতঃপর তিনি সাফল্যের সঙ্গে ছায়ানটে ৬ বছরের রবীন্দ্রসঙ্গীতের কোর্স সম্পন্ন করেন। নিঃসন্দেহে এসব অভিজ্ঞতা শ্রাবণীর সঙ্গীত চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরই ধারাবাহিকতায় শ্রাবণী এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স করেছেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ