ছবি: আপন দেশ
আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এ অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস।
উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।
বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এ দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) একনজরে দেখে নেয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
এদিনের যত ঘটনা
১৭৯১ – রাজা ষোড়শ লুই নতুন ফরাসি সংবিধান গ্রহণ করেন।
১৮০৭ – নিকোলাস এস্টারহাজির অনুরোধে বিটোফেনের মাস ইন সি মেজর প্রথম পরিবেশিত হয়।
১৮০৮ – ফিনিশ যুদ্ধ: জুটাসের যুদ্ধে লেফটেন্যান্ট জেনারেল গেয়র্গ কার্ল ফন ডোবেলনের নেতৃত্বে সুইডিশ বাহিনী রুশদের পরাজিত করে।
১৮১২ – ১৮১২-এর যুদ্ধ: ফোর্ট হ্যারিসন অবরোধে রসদবাহী গাড়ি ন্যারোজের আক্রমণে অতর্কিত হামলার শিকার হয়।
১৮৪৭ – আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে মার্কিন যুক্তরাষ্ট্র।
১৮৪৮ – ভারমন্টের রেল শ্রমিক ফিনিয়াস গেজ তার মস্তিষ্কের ভেতর দিয়ে লোহার রড ঢুকে যাওয়ার পরও বেঁচে যান, যা মস্তিষ্কের কার্যকারিতা নিয়ে আলোচনার জন্ম দেয়।
১৮৬২ – মার্কিন গৃহযুদ্ধ: ইউনিয়ন সৈন্যরা মেরিল্যান্ডের ফ্রেডেরিকের বাইরে রবার্ট ই. লি'র যুদ্ধ পরিকল্পনার একটি অনুলিপি খুঁজে পায়, যা অ্যান্টিয়েটামের যুদ্ধের পূর্বাভাস দেয়।
১৮৮০ – কেপ উপনিবেশের বিরুদ্ধে বাসুতোদের বিদ্রোহের মাধ্যমে বাসুতো বন্দুক যুদ্ধ শুরু হয়।
১৮৮২ – ইঙ্গ-মিশরীয় যুদ্ধ: তেল এল-কেবিরের যুদ্ধ সংঘটিত হয়।
১৯০০ – ফিলিপাইন-আমেরিকান যুদ্ধে পুলাং লুপার যুদ্ধে ফিলিপিনো বিদ্রোহীরা একটি ছোট মার্কিন বাহিনীকে পরাজিত করে।
১৯০৬ – সান্তোস-ডুমন্ট ১৪-বিস ইউরোপে প্রথম স্থির-ডানার বিমানের সংক্ষিপ্ত উড্ডয়ন সম্পন্ন করে।
১৯৩৩ – এলিজাবেথ ম্যাককোম্বস নিউজিল্যান্ডের সংসদে নির্বাচিত প্রথম নারী হন।
১৯৪০ – বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গুয়াডালকানাল অভিযানে এডসন রিজের যুদ্ধের দ্বিতীয় দিনে মার্কিন মেরিনরা জাপানি আক্রমণ প্রতিহত করে।
১৯৪৩ – জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: গ্রিক পিপলস লিবারেশন আর্মি এবং সহযোগী নিরাপত্তা ব্যাটালিয়নের মধ্যে মেলিগালাসের যুদ্ধ শুরু হয়।
১৯৪৮ – ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।
১৯৫৩ – নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নিযুক্ত হন।
১৯৫৯ – চাঁদের উদ্দেশ্যে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।
১৯৬২ – আপিল আদালত মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে প্রথম আফ্রিকান-আমেরিকান ছাত্র জেমস মেরেডিথকে ভর্তির নির্দেশ দেয়।
১৯৬৮ – স্নায়ুযুদ্ধ: আলবেনিয়া ওয়ারশ চুক্তি থেকে বেরিয়ে যায়।
১৯৭১ – অ্যাটিকা কারাগার বিদ্রোহ দমনে রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ড নিউ ইয়র্কের অ্যাটিকা কারাগারে অভিযান চালায়, যাতে ৪৩ জন নিহত হন।
১৯৭১ – চেয়ারম্যান মাও সেতুংয়ের উত্তরসূরি মার্শাল লিন বিয়াও অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হওয়ার পর চীন থেকে পালানোর সময় বিমান দুর্ঘটনায় মঙ্গোলিয়ায় নিহত হন।
১৯৭৯ – দক্ষিণ আফ্রিকা ভেন্ডা হোমল্যান্ডকে স্বাধীনতা প্রদান করে।
১৯৮২ – স্প্যানট্যাক্স ফ্লাইট ৯৯৫ মালাগা বিমানবন্দরে উড্ডয়ন বাতিলের সময় বিধ্বস্ত হয়, এতে ৩৯৪ জনের মধ্যে ৫০ জন নিহত হন।
১৯৮৫ – জাপানে এনইএস-এর জন্য সুপার মারিও ব্রোস মুক্তি পায়, যা সুপার মারিও সিরিজের সূচনা করে।
১৯৮৬ – গ্রিসের কালামাতায় ৬.০ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হন।
১৯৮৭ – গোইয়ানিয়া দুর্ঘটনা: ব্রাজিলের গোইয়ানিয়ায় পরিত্যক্ত হাসপাতাল থেকে চুরি যাওয়া তেজস্ক্রিয় বস্তু থেকে বহু মানুষ বিকিরণে আক্রান্ত হন।
১৯৮৮ – হ্যারিকেন গিলবার্ট পশ্চিম গোলার্ধের রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী হারিকেনে পরিণত হয়।
১৯৮৯ – দক্ষিণ আফ্রিকায় ডেসমন্ড টুটুর নেতৃত্বে বর্ণবাদবিরোধী সর্ববৃহৎ মিছিল অনুষ্ঠিত হয়।
১৯৯৩ – ওয়াশিংটনে পিএলও নেতা ইয়াসির আরাফাত ও ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে আপোষমূলক ‘জেরিকো-গাযা’ ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
১৯৯৫ – শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।
১৯৯৭ – নামিবিয়ার কাছে জার্মান বিমান বাহিনীর টুপোলেভ টিইউ-১৫৪ এবং মার্কিন বিমান বাহিনীর সি-১৪১ স্টারলিফটারের মধ্যে আকাশে সংঘর্ষে ৩৩ জন নিহত হন।
১৯৯৮ – বুরকিনো ফাসো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।
২০০০ – তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।
আরও পড়ুন<<>>ইতিহাসে ৭ সেপ্টেম্বরের যত ঘটনা
২০০১ – পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেন্ট।
২০০১ – ১১ সেপ্টেম্বরের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রে বেসামরিক বিমান চলাচল পুনরায় শুরু হয়।
২০০৭ – জাতিসংঘ সাধারণ পরিষদে আদিবাসী জনগণের অধিকার বিষয়ক ঘোষণা গৃহীত হয়।
২০০৭ – ম্যাকলারেন ফর্মুলা ওয়ান দল ফেরারি দলের গোপন তথ্য রাখার দায়ে দোষী সাব্যস্ত হয় এবং ১০ কোটি ডলার জরিমানা করা হয়।
২০০৮ – দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।
২০১৩ – তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের হেরাতে মার্কিন কনস্যুলেটে হামলা চালায়।
এদিন যাদের জন্ম
১০৮৭ - জন দ্বিতীয় কমনেনাস, বাইজেনটাইন সম্রাট।
১৬৯৪ - জগন্নাথ তর্কপঞ্চানন, বাঙালী শ্রুতিধর ও পণ্ডিত।
১৬৯৪ - ইয়ংজো জোসেওন, কোরিয়ার শাসক ।
১৮৭৩ - কন্সতান্তিন কারাতেওদোরি, ছিলেন একজন গ্রিক গণিতবিদ।
১৮৭৬ - শেরউড অ্যান্ডারসন, ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
১৮৮৬ - রবার্ট রবিনসন, একজন ব্রিটিশ জৈব রসায়নবিদ এবং রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
১৮৮৭ - লেওপল্ড রুজিচকা, একজন ক্রোয়েশীয়-সুইস বিজ্ঞানী এবং যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
১৮৮৯ - পিয়ের রেভার্ডি, ফরাসি কবি।
১৯০৩ - ক্লডেট কোলবার্ট, একজন ফরাসি বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন।
১৯০৪ - গ্ল্যাডিস জর্জ, একজন মার্কিন অভিনেত্রী ছিলেন।
১৯০৪ - সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশী বাঙালি সাহিত্যিক।
১৯১৬ - রুয়াল দাল, ওয়েল্সীয় সাহিত্যিক।
১৯৩২ - প্রভা আত্রে হিন্দুস্তানী শাস্ত্রীয় সঙ্গীতে কিরানা ঘরনার খেয়াল শিল্পী।
১৯৪৪ - জ্যাকুইলিন বিসেট, একজন ব্রিটিশ অভিনেত্রী।
১৯৫৭ - বংবং মার্কোস, ফিলিপাইনের ১৭তম রাষ্ট্রপতি।
১৯৬০ - কেভিন কার্টার, ছিলেন একজন দক্ষিণ আফ্রিকান পুরস্কার-বিজয়ী ফটোসাংবাদিক এবং ব্যাং-ব্যাং ক্লাবের সদস্য।
১৯৬৭ - মাইকেল জনসন, সাবেক মার্কিন স্প্রিন্টার।
১৯৬৯ - শেন ওয়ার্ন, অস্ট্রেলীয় ক্রিকেটার, এবং হ্যাম্পশায়ারের অধিনায়ক।
১৯৭৩ - ফাবিও কান্নাভারো, ইতালীয় ফুটবলার।
১৯৭৩ - মাহিমা চৌধুরী, ভারতীয় অভিনেত্রী
১৯৮৪ - ব্যারন করবিন, আমেরিকান কুস্তিগীর।
১৯৮৯ -ইমন চক্রবর্তী, ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী।
টমাস মুলার, জার্মান ফুটবল খেলোয়াড়।
১৯৯৩ - নিয়াল হোরান, একজন আইরিশ গায়ক ও গীতিকার।
১৯৯৬ - লিলি রেইনহার্ট, একজন মার্কিন অভিনেত্রী।
এদিন যাদের মৃত্যু
১৫৯২ - মিশেল দ্য মন্টেইন, ছিলেন ফরাসি র্যনেসঁসের অন্যতম গুরুত্বপূর্ণ দার্শনিক।
১৫৯৮ - স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।
১৮৭২ - লুডউইগ ফয়েরবাক, জার্মানীর একজন বস্তুবাদী দার্শনিক।
১৯১০ - রজনীকান্ত সেন, বিশিষ্ট বাঙালি কবি এবং সুরকার।
১৯২৪ - ভূপেন্দ্রনাথ বসু, ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং ১৯১৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি।
১৯২৯ - যতীন্দ্র নাথ দাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৪৯ - অগাস্ট ক্রোগ, একজন ডেনিশ অধ্যাপক ছিলেন।
১৯৭১ - লিন পিয়াও, তিনি ছিলেন চীনা কমিউনিস্ট সামরিক নেতা।
১৯৯৬ - টুপাক শাকুর, একজন আমেরিকান র্যাপার এবং অভিনেতা ছিলেন।
১৯৯৮ - জর্জ ওয়ালেস, ছিলেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের চার বার নির্বাচিত গভর্নর।
২০১৩ - আনোয়ার হোসেন, বাংলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত কিংবদন্তি অভিনেতা।
২০২২ - জঁ-লুক গদার, ফরাসি নবকল্লোল চলচ্চিত্র আন্দোলনের প্রধান পুরোধাদের অন্যতম, খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক।
২০২৫ - বাংলাদেশের বরেণ্য লোকসংগীতের শিল্পী ফরিদা পারভীন।
আপন দেশ/জেডআই





































