Apan Desh | আপন দেশ

ইতিহাসে ৭ সেপ্টেম্বরের যত ঘটনা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৪, ৭ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাসে ৭ সেপ্টেম্বরের যত ঘটনা

ছবি: আপন দেশ

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এ অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এ দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি। আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার। ২৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। 

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৫৩৩ - ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ জন্মগ্রহণ করেন।

১৮১২ - নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।

১৮২২ - ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮২৬ - বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজসেবক রাজনারায়ণ বসুর জন্ম।

১৮৬০ - লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলগিন ডুবে যায়। এ দুর্ঘটনায় ৪০০ যাত্রীর প্রাণহানি ঘটে।

১৮৭০ - রুশ কথাসাহিত্যিক আলেকসান্দর কুপ্রিনের জন্ম।

১৮৭০ - আমেরিকান ক্রীড়াবিদ টমাস কার্টিস জন্মগ্রহন করেন ।

১৮৭৭ - আইরিশ বেসবল প্লেয়ার মাইক নিল জন্মগ্রহন করেন।

১৮৯২ - অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এরিক হ্যারিসন জন্মগ্রহন করেন।

১৯০৪ - দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।

১৯০৭ - প্রথম সাহিত্যে নোবেলজয়ী [১৯০১] ফরাসি কবি সুলি প্রুদহোমের মৃত্যু।

আরও পড়ুন<<>>বিশ্ব যৌন স্বাস্থ্য দিবস আজ

১৯১০ - ইংরেজি চিত্রশিল্পী উইলিয়াম হলমেন হান্ট মৃত্যুবরণ করেন ।

১৯১১ - ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেফতার হন।

১৯১২ - টেকজায়ান্ট হিউলেট প্যাকার্ডের (এইচপি) অন্যতম প্রতিষ্ঠাতা ডেভিড প্যাকার্ডের জন্ম।

১৯১৭ - নোবেলজয়ী [১৯৭৫] অস্ট্রেলীয় জৈবরসায়নবিদ জন কর্নফোর্থের জন্ম।

১৯২০ - ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম।

১৯২৫ - ভারতীয় অভিনেত্রী, গায়ক, এবং পরিচালক ভানুমতি রামকৃষ্ণ জন্মগ্রহন করেন।

১৯২৭ - ইংরেজি লেখক এবং চিত্রকর এরিক হিল জন্মগ্রহন করেন।

১৯৩১ - লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৩৪ - খ্যাতনামা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম।

১৯৪৭ - ৬-৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে অসাম্প্রদায়িক যুব সংগঠন গণতান্ত্রিক যুবলীগের প্রতিষ্ঠা হয়।

১৯৪৯ - মেক্সিকান চিত্রশিল্পী হোস ওরোস্কার মৃত্যু।

১৯৫৪ - বাংলাদেশের কৃষি উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ চাঁদপুরে জন্মগ্রহণ করেন।

১৯৬৮ - ফরাসি ফুটবলার মার্সেল দেসায়ি জন্মগ্রহন করেন।

১৯৭৬ - বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষের মৃত্যু।

১৯৯২ - এম বিডি টুয়েন্টিফোর ডট কম এর প্রেরণা মরিয়ম জন্মগ্রহন করেন।

১৯৯৭ - জায়ারের একনায়ক মবুতু সেসে সেকো মৃত্যুবরণ করেন।

২০১০ - আমেরিকান লেখক বারবারা হল্যান্ড মৃত্যুবরণ করেন।

২০১২ - পাকিস্তানি ফুটবলার আব্দুল গাফুর মৃত্যুবরণ করেন।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়