Apan Desh | আপন দেশ

রোজায় সকালে ঘুম ভাঙছে না?

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২ এপ্রিল ২০২৪

রোজায় সকালে ঘুম ভাঙছে না?

সকালে অফিস থাকলে তড়িঘড়ি করে উঠতেই হয়। তবে রমজান মাসের সকালে ঘুম থেকে ওঠা একটু কষ্টসাধ্যই। কারণ সেহরির সময় উঠতে হয়, তারপর ওই রাতে নতুনকরে ঘুম আসতে যেন ভোরের আলোই ফুটে ওঠে। ঘুমটা যখন চোখের পাতায় নেমে আসে তখনই অফিসের অ্যালার্ম বেজে ওঠে নরম বালিশের নিচে। সেই ঘুমকে বিদায় বলা আসলেই কষ্টের।

জেনে নিই কী কী উপায়ে ঘুম তাড়ানো যেতে পারে-

১. আমরা অনেকেই মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাই। তারপর যেই অ্যালার্ম বাজে অমনি মোবাইলটা হাতড়ে কোনোরকমে হাতে পেয়েই অ্যালার্ম বন্ধ করে ‘পাঁচ মিনিট’ ঘুমাই। তাই অ্যালার্মটা হাতের নাগালের বাইরে রাখুন। 

২. যাতে অ্যালার্ম বন্ধ করার জন্য বিছানা ছেড়ে উঠতে হয়।বিছানা ছেড়ে উঠলে ঘুমটা কিছুটা হলেও পালাবে। 

আরও পড়ুন <> ননদের শোতে কী বলবেন ঐশ্বরিয়া?

৩. জানালার পর্দা সরিয়ে দিন। আড়মোড়া ভাঙুন। জানালার রোদ চোখে-মুখে আছড়ে পড়লে, বারান্দার সতেজ বাতাস শরীর স্পর্শ করতেই ঘুম মিলিয়ে যাবে।  

৪. সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য প্রথম রাতে আগে আগে ঘুমানো জরুরি।

৫. রাতে আগে আগে ঘুমানোর জন্য মোবাইল আসক্তি কমাতে হবে।

৬. বিছানা ছাড়ার আগেই কিছু ব্যায়াম করা যেতে পারে। যেমন বিছানায় শুয়ে থেকেই হাত ওপরের দিকে নিয়ে লম্বা করে ধীরে ধীরে শ্বাস নেয়া ও ছাড়া।

৭. আবার বিছানায় বসেও নাকের এ পাশ বন্ধ করে অন্য পাশ দিয়ে দম নিতে হবে। আবার যে পাশ দিয়ে দম নেয়া হলো, সে পাশ বন্ধ করে অন্য পাশ দিয়ে ধীরে ধীরে দম ছাড়তে হবে। 

৮. ঘুম থেকে উঠেই একটু লাফিয়ে নিতে পারেন। বলা হয়ে থাকে, ‘জাম্পিং মেকস ইউ লুক ইয়াঙ্গার’।  

আপন দেশ/এমআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড