Apan Desh | আপন দেশ

বায়ু দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০২৪

বায়ু দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা

ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের পরিণত হয়েছে। শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ব্যাহত ও স্নায়ুর ক্ষতি করে বায়ুদূষণ। বেড়ে ওঠা শিশুরা দূষিত বাতাসের কারণে শ্বাসতন্ত্রের প্রদাহ যেমন নিউমোনিয়া, ব্রংকিওলাইটিসসহ অ্যাজমা, ব্রংকাইটিস ও বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হয়। 

দূষিত বাতাসে নাইট্রোজেন ডাই–অক্সাইড, সালফার ডাই–অক্সাইড, কার্বন মনোক্সাইড, আরপিএম (রেসপিরেবল পার্টিকুলেট ম্যাটার), এসপিএম (সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার)–এ ভাসমান কণার পরিমাণ এতটাই বেশি যে, শিশুর সংবেদনশীল শ্বাসতন্ত্রের ক্ষতির ঝুঁকি বাড়ছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দূষণের শিকার দরিদ্র নারী, শিশুরা ব্যাপকভাবে ক্ষতির শিকার হচ্ছে। কারণ তাদের বেশিরভাগই দূষিত এলাকায় বসবাস করেন, যেখানে সীসা দূষণেরও ঝুঁকি আছে। ফলে শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে ও স্নায়ুবিক ক্ষতি হতে পারে। 

ফুসফুসে থাকা সারফেকট্যান্ট নামের তরল পদার্থ ফুসফুসের দুটি অংশকে একসঙ্গে আটকে যেতে বা সংকুচিত হয়ে যেতে বাধা দেয়।

আরও পড়ুন>> সোশ্যাল মিডিয়ায় প্রেমের কথা কেন গোপন রাখবেন

সারফেকট্যান্ট না থাকলে শ্বাসকষ্ট হবে। দূষিত বায়ু ফুসফুসের এই তরল পদার্থ নষ্ট করে ফেলে। দূষিত বাতাসে বেড়ে ওঠার কারণে শিশুরা তাৎক্ষণিক শ্বাসতন্ত্রের প্রদাহ যেমন নিউমোনিয়া, ব্রংকিওলাইটিসে ভোগে। আবার বায়ুদূষণের কারণে অ্যাজমা, ব্রংকাইটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগেও আক্রান্ত হয়। কখনো কখনো এর প্রভাব বয়ে বেড়াতে হয় সারা জীবন। কোনো কোনো সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে।

বায়ুদূষণ সময়ের আগে কম ওজন নিয়ে জন্মানো শিশুদের ব্যাপক ক্ষতি করে। শিশুর মধ্যে অস্থিরতা, ঘুম কম হওয়া, খিটখিটে স্বভাব ও শিশুর বুদ্ধির বিকাশ বাধাগ্রস্তেও বায়ুদূষণ বিশেষভাবে দায়ী। বায়ুদূষণের কারণে ফুসফুসের ক্যানসার, দীর্ঘস্থায়ী মাথাব্যথা, হৃদযন্ত্র, চোখ, ত্বক, কিডনি ও প্রজননক্ষমতা ব্যাহত হয়। 

বায়ুদূষণ থেকে বাঁচতে শুধু মাস্কের ব্যবহার নয়, দূষণ ঠেকাতে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং শিশুকে দূষণ মুক্ত পরিবেশের মধ্যে রেখে শিশুর জীবিকা নির্বাহ করতে হবে।

আপন দেশ/এসএমএ

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু