Apan Desh | আপন দেশ

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৯, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:২৫, ১৯ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে হাইকোর্ট বিভাগ। এ লক্ষ্যে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে বিচারকাজ চলবে।

রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ (২০২০ সনের ১১ নম্বর আইন) এবং সংশ্লিষ্ট প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করা হবে। এর আওতায় প্রতি সপ্তাহে দুই দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে।

আরও পড়ুন <<>> চিফ হুইপকে ব্ল্যাকমেইল, কারাগারে যুবক

অন্যদিকে, দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে রোববার সকাল থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের জন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ২৯টি একক বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়