Apan Desh | আপন দেশ

চিফ হুইপকে ব্ল্যাকমেইল, কারাগারে যুবক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৫, ১৮ এপ্রিল ২০২৬

চিফ হুইপকে ব্ল্যাকমেইল, কারাগারে যুবক

ছবি : আপন দেশ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইলের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে এ এম হাসান নাসিমকে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে আসামিকে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক রায়হানুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নামঞ্জুর করেন। পরে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে রোববার (১৯ এপ্রিল) জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। এ ঘটনায় মো. নজরুল ইসলাম গুলশান থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন <<>> স্বীকারোক্তি দিলেন অস্ত্র বিক্রেতা

এজাহারে বলা হয়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গুলশান-২ এলাকার একটি বাসায় অবস্থানকালে তিনি ওই পোস্ট দেখতে পান। একই সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পোস্টগুলোর স্ক্রিনশট পাঠিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করা হয়।

অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে শের-ই-বাংলা নগর এলাকা থেকে হাসান নাসিমকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প