Apan Desh | আপন দেশ

কারাগার থেকে নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৩৭, ১৩ এপ্রিল ২০২৬

কারাগার থেকে নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

কারাগারে থেকেও আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)।

রোববার (১২ এপ্রিল) প্রার্থী হওয়ার লক্ষ্যে নির্বাচনী ফরমে তার স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি জমা দেন।

আবেদন সূত্রে জানা যায়, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৬ এপ্রিল। যেহেতু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাবন্দি, তাই নির্বাচনী ফরমে তার স্বাক্ষর নিতে জেল কোড অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন।

এ বিষয়ে অ্যাডভোকেট লিটন আহমেদ বলেন, ব্যারিস্টার সুমন নির্বাচনে অংশ নিতে আগ্রহী। প্রার্থী হতে হলে তার স্বাক্ষর প্রয়োজন। সে কারণে দ্রুত তার স্বাক্ষর সংগ্রহের ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন <<>> মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার হন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা রয়েছে বলে জানা গেছে।

বর্তমানে কারাগারে থাকা অবস্থাতেই তিনি আইনজীবীদের এ শীর্ষ পেশাজীবী সংগঠনের নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়