ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (১২ এপ্রিল) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
আইআরজিসি জানিয়েছে, কোনো অজুহাতে হরমুজ প্রণালির দিকে আসা সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের জাহাজের বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালিতে ইরান যে মাইন পেতেছে, তা ধ্বংসের উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র। তিনি হুঁশিয়ারি দেন, কোনো ইরানি বাহিনী যদি যুক্তরাষ্ট্র বা শান্তিপূর্ণ জাহাজের ওপর হামলা চালায়, তাহলে কঠোর জবাব দেয়া হবে।
আরও পড়ুন <<>> ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার পরিকল্পনা ট্রাম্পের?
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার আওতায় রয়েছে। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য এটি উন্মুক্ত থাকবে। তবে বেসামরিক জাহাজগুলোকে নির্ধারিত নিয়ম মেনে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































