Apan Desh | আপন দেশ

আপিল

নির্বাচন থেকে ছিটকে পড়লেন বিএনপির মঞ্জুরুল

নির্বাচন থেকে ছিটকে পড়লেন বিএনপির মঞ্জুরুল

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফেরত দেননি আপিল বিভাগ। ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিল খারিজ করেন। শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর ঋণখেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে।

১০:২৫ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এ তারিখ ধার্য করেন। এর আগে গত ৬ নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আপিল বিভাগে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। নষ্ট করে দেয়া হয়েছে সমাজব্যবস্থাকে। মৃত ব্যক্তি এসে রাতের ভোট দেবার মতো অবাস্তব ঘটনা দেখেছে জাতি। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন। পরবর্তীতে গত ২১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে প্রথম দিনের মতো আপিল শুনানি শুরু হয়। পরে গত ২, ৪, ৫, ৬ নভেম্বর ও ২৯, ২৮, ২৩, ২২ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের টানা শুনানি হয়েছে। আপন দেশ/এবি

১১:৫৯ এএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

‘সর্বোচ্চ আদালতে প্রমাণিত হয়েছে তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ’

‘সর্বোচ্চ আদালতে প্রমাণিত হয়েছে তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ’

সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায়ের পর এমন মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এদিন তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২১ আগস্ট গ্রেনেড হামলার সব আসামির খালাস রায় বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

০১:৫১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি